৯ মার্চ ২০১৪ - ২০:৩০
মিনিবাসের মাধ্যমে আত্মঘাতী হামলা + ছবি

আত্মঘাতী এক ব্যক্তি অপেক্ষায়রত কিছু গাড়ীর মাঝে একটি মিনিবাসের বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাটি বাগদাদের ৯৫ কিলোমিটার দক্ষিনে অবস্থিত হিল্লা শহরে ঘটেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মিনিবাসের মাধ্যমে পরিচালিত হিল্লা শহরে ঐ আত্মঘাতী হামলায় অন্তত ৩২ জন শহীদ এবং ১৪৭ জন আহত হয়।

আত্মঘাতী এক ব্যক্তি একটি ব্যস্ত এলাকায় কিছু গাড়ীর মাঝে বিস্ফোরক দ্রব্য ভর্তি মিনিবাসের বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাটি বাগদাদ থেকে ৯৫ কিলোমিটার দক্ষিনে অবস্থিত হিল্লা শহরে ঘটেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হিল্লা শহরের প্রবেশমুখে অবস্থিত চেকপোষ্টে পৌঁছানোর পূর্বে ঐ মিনিবাসের বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলার শিকার অনেকে তাদের গাড়ীর ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হামলায় শহীদ হওয়া ব্যক্তিদের মাঝে ৫ জন পুলিশও রয়েছে। এতে ৬০ এর অধিক গাড়ী অগ্নিদগ্ধ হয়েছে। আহতদেরকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হলেও অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

এদিকে অপর কিছু সূত্র জানিয়েছে একটি বোমাধারী তেলের ট্যাংকারের মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।